২৫ মে মস্কোয় বৈঠক

পুতিনের ডাকে আলোচনায় রাজি আর্মেনিয়া-আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৩, ১৯:২১আপডেট : ১৮ মে ২০২৩, ১৯:৩১

ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। আগামী ২৫ মে রাশিয়ার মস্কোতে হবে বৈঠক।

আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান।   

ককেশাস অঞ্চলের প্রতিবেশী দেশ দুটির সংঘাতের ইতিহাস পুরনো। বিতর্কিত অঞ্চল নিয়ে দেশ দুটির মধ্যে ইতোমধ্যে দুটি যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, প্রায়শই সীমান্তে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পরে তারা।

কয়েক দশক ধরে আঞ্চলিক সংঘাতে লিপ্ত আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি করাতে চেষ্টা চালিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। তবে তাদের এই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি।  

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পাশিনিয়ান বলেন, ‘আমরা ২৫মে রুশ প্রেসিডেন্টের মধ্যস্থতায় সর্বোচ্চ পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করবো। এই প্রস্তাবটি আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। আমরা তা গ্রহণ করেছি’।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম