বাখমুত যুদ্ধে ২০ হাজার ওয়াগনার সেনা নিহত : প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৩, ১১:১৪আপডেট : ২৫ মে ২০২৩, ১২:২০

পূর্ব ইউক্রেনের বাখমুত নিয়ন্ত্রণের জন্য মাসব্যাপী যুদ্ধে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গ্রুপের অন্তত ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন, ইউক্রেনে লড়াই করার জন্য কমপক্ষে ৫০ হাজার বন্দিকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছেন।

নিজের টেলিগ্রাম চ্যানেলে বুধবার একটি ভিডিও সাক্ষাৎকারে প্রিগোজিন এ দাবি করেন।

কয়েকদিন আগে ওয়াগনার এবং রাশিয়ান সামরিক বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিজয়ের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন। তবে কিয়েভ বলেছে, তাদের বাহিনী বাখমুতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে অযোগ্যতার জন্য অভিযুক্ত করে দেশটির সামরিক নেতৃত্বের তীব্র সমালোচনা করে আসছেন প্রিগোজিন। তিনি সতর্ক করেছেন, বাখমুতে ব্যাপক প্রাণহানি দেশের (রাশিয়ার) জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে।

সাক্ষাৎকারে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভাড়াটে নেতা বলেন, ইউক্রেন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তারা পূর্বে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দু বাখমুত ঘিরে ফেলার চেষ্টা করবে এবং ক্রিমিয়া আক্রমণ করবে। এই দৃশ্যটি রাশিয়ার জন্য ভাল হবে না। তাই আমাদের একটি কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম