বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হাইতি, মৃত্যু ৪২

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৩, ০৯:২৪আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:৫৪

প্রবল বর্ষণে ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র হাইতিতে ৪২ জন মারা গেছেন। সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত। আহত অন্তত ৮৫ জন। সোমবার (৫ জুন) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা।

তীব্র বৃষ্টিপাতে হাইতির কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। এ পরিস্থিতিতে আকস্মিক বন্যা, পাহাড় এবং ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এমন দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার, নিখোঁজ ১১ জন।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি টুইট বার্তায় বলেন, ‘সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এক হয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।’

বৃষ্টি অব্যাহত থাকায় মৃত্যু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় কাজ করছে জরুরি পরিষেবাগুলো। এক টুইটে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিওএফপি) জানায়, ‘আমরা দ্রুত বাস্তুচ্যুত লোকদের জন্য খাবার সরবরাহ শুরু করবো।

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে আবহাওয়া পূর্বাভাসে জানা যায়নি। ক্যারিবীয় এই দেশটি আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম