ইউক্রেনে আরও ৩২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩, ২৩:৩১আপডেট : ১৩ জুন ২০২৩, ২৩:৫৮

ইউক্রেনে সামরিক সহযোগিতার একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জুন) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, নতুন এই সামরিক সহযোগিতা প্যাকেজে ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে। যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর চলমান পাল্টা আক্রমণকে জোরদার করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) এবং হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), স্টিঞ্জার ও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এবং দুই ডজনের বেশি ব্র্যাডলি ও স্ট্রাইকার সাঁজোয়া যান থাকবে।

সম্প্রতি রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে ১ হাজার কিলোমিটার দীর্ঘ সম্মুখ রেখায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এটি তাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের শুরু।

সর্বশেষ এই সহযোগিতার প্যাকেজের ফলে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনীয় জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম