দ. কোরিয়ার বন্দরে পরমাণু চালিত মার্কিন সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩, ১২:২০আপডেট : ১৬ জুন ২০২৩, ১২:২০

মার্কিন নৌবাহিনীর পারমাণু চালিত সাবমেরিন শুক্রবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছেছে। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, এর মধ্য দিয়ে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ওয়াশিংটনের তার অঙ্গীকার রক্ষা করেছে।

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দুই দেশের কূটনীতি স্থবির। এই অবস্থায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছেন। শুধু তা-ই নয়, কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিকাশের ঘোষণাও দিয়েছেন তিনি। 

প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া ও তার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র একই ধরণের জবাব দেওয়ায় অঙ্গীকার করেছিল। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছিল, তাদের কোনও মিত্র আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে।

ইউএসএস মিশিগান ওহিও-শ্রেণীর পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন। গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার বুসানে পৌঁছায় এটি। দক্ষিণের সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের স্বাক্ষরিত ওয়াশিংটন ঘোষণা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলছে,  ১৮ হাজার টন ওজনের সাবমেরিনটি প্রায় ১৭০ মিটার দীর্ঘ। ২৫০০ কিলোমিটার রেঞ্জসহ ১৫০টি টমাহক মিসাইল দিয়ে সজ্জিত এটি।

উত্তর কোরিয়া চলতি বছর একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সবশেষ বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং।  

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম