এখনও উদ্ধার হয়নি ‘টাইটান’, হাতে আছে ৩০ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৩, ০৯:৩৩আপডেট : ২১ জুন ২০২৩, ২১:২৬

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটকসহ হারিয়ে যাওয়া ডুবোযান সাব বা সাবমারসিবল টাইটান এখনও উদ্ধার হয়নি। ছোট সাবমেরিনটির সন্ধানে রাতদিন চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডাসহ যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল। ডুবোযানটিতে চারদিনের অক্সিজেন মজুত থাকলেও আর মাত্র ৩০ ঘণ্টা টিকে থাকতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। হারিয়ে যাওয়া ডুবো যানটির নাম ‘টাইটান’। তিনদিন পার হলেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও অবস্থান শনাক্ত করা যায়নি। সময় যতো গড়াচ্ছে পর্যটকদের বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে। তারপরও হাল ছাড়তে রাজি না কেউই।

এখনও উদ্ধার হয়নি ‘টাইটান’, হাতে আছে ৩০ ঘণ্টা

বুধবার (২১ জুন) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান ওশেনগেটের ডুবোজাহাজটিতে চারদিনের অক্সিজেন মজুত থাকে। আর মাত্র ৩০ ঘণ্টার অক্সিজেন রয়েছে। টাইটান নিউফাউন্ডল্যান্ডের রাজধানী সেন্ট জনস থেকে প্রায় এক হাজার ৪৫০ কিলোমটিার পূর্ব এবং ৬৪৩ কিলোমিটার দক্ষিণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হারিয়ে যাওয়া টাইটান সাবমেরিন

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কমান্ডাররা। সবাইকে জীবিত উদ্ধারে ঘটনাস্থলে যোগ দিয়েছে ফ্রান্সের বিশেষজ্ঞ দল। সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়েই চলছে উদ্ধারকাজ।

কানাডার উদ্ধারকারী নৌবাহিনীর জাহাজ, ছবি: বিবিসি

পর্যটকবাহী সাবমেরিনে যারা ছিলেন তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন– ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশেনগেটের প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচালনার দায়িত্বে ছিলেন, ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট।

আবহাওয়ার কারণে আটলান্টিকে অভিযানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণ এবং জটিল বলছেন সাবেক নাসা মহাকাশচারী এবং মার্কিন নৌবাহিনীর অধিনায়ক মার্কিন সিনেটর মার্ক কেলি।

সূত্র: বিবিসি, সিএনএন

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম