টাইটানের খোঁজে তল্লাশি জোরদার, অক্সিজেন আছে মাত্র কয়েক ঘণ্টার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৩, ১২:৩৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:৫৪

শেষ সময়ে চলছে ‘টাইটান’ উদ্ধারের তোড়জোড়। আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটকসহ হারিয়ে যাওয়া ডুবোযান বা সাবমারসিবল ‘টাইটান’ এখনও উদ্ধার হয়নি। ডুবোযানটিতে ৯৬ ঘণ্টার জন্য মজুত থাকা অক্সিজেনও প্রায় ফুরিয়ে আসছে। মার্কিন কোস্ট গার্ডের অনুমান অনুযায়ী আর মাত্র ৫ ঘণ্টা টিকে থাকতে পারবেন ‘টাইটানের’ ভেতরে থাকা পর্যটকেরা।

উদ্ধার কর্মীরা বলছেন, ‘আমাদের আশাবাদী থাকতে হবে।’ তবে অভিযানের ক্যাপ্টেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা জানি না তারা কোথায়।’

ছোট সাবমেরিনটির উদ্ধারে আগের চেয়ে এখন দ্বিগুণ চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা। বাড়ানো হয়েছে উদ্ধার অভিযানের পৃষ্ঠীয় সীমা ও গভীরতা। জাহাজ ছাড়াও উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে সামরিক বিমান ও সাগরের অনেক নিচের বস্তুর অবস্থান নির্ণয়ের প্রযুক্তি ‘সোনোবয়া’।

যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই চলছে উদ্ধার অভিযান। বুধ ও বৃহস্পতিবার সমুদ্রের তলদেশ থেকে শব্দ শনাক্ত হওয়ায় কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তবে সেই শব্দ ‘টাইটান’ থেকেই এসেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

পর্যটকবাহী সাবমেরিনে যারা ছিলেন তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন– ৫৮ বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশেনগেটের প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাস। পরিচালনার দায়িত্বে ছিলেন ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল-হেনরি নারগোলেট।

আবহাওয়ার কারণে আটলান্টিকে অভিযানের কাজটি বেশ ঝুঁকিপূর্ণ এবং জটিল বলছেন সাবেক নাসা মহাকাশচারী এবং মার্কিন নৌবাহিনীর অধিনায়ক মার্কিন সিনেটর মার্ক কেলি। সূত্র: বিবিসি, সিএনএন

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম