ঈদের দিনে বিক্ষোভের অনুমতি সুইডেনে

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৩, ২০:৫০আপডেট : ২৮ জুন ২০২৩, ২০:৫০

সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে দেশটির পুলিশ। তারা বলছে, আয়োজকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে। কারণ সুইডিশ আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক না।

ঈদুল আজহার তিন দিনের ছুটি চলছে সুইডেনে। বুধবার ঈদের নামাজ আদায় করবেন দেশটির মুসল্লিরা। এ দিনেই এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।    

পুলিশ তাদের লিখিত সিদ্ধান্তে বলেছে, কোরআন পোড়ানোর সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকিগুলোর প্রকৃতি এমন ছিল না যা বর্তমান আইন অনুসারে অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে ন্যায্যতা দেয়। 

এর আগে স্টকহোমে দুটি বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করে পুলিশ। সেই দুটি কর্মসূচিতে কোরআন পোড়ানোর পরিকল্পনা ছিল। তবে দুই সপ্তাহ আগে সুইডিশ আপিল আদালত পুলিশের সিদ্ধান্তকে নাকচ করে দেয়। তার পর পর এমন বিক্ষোভের অনুমতি দেয় সুইডিশ পুলিশ।

এর আগেও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। জানুয়ারিতে তুরস্কের দূতাবাসের বাইরে মুসলিমদের পবিত্র গ্রন্থ পোড়ানোর পর প্রবল বিক্ষোভ দেখা গিয়েছিল বিশ্বজুড়ে। এ ঘটনায় সুইডেনের ন্যাটোতে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। ফলে আজও ন্যাটোভুক্ত হতে পারেনি ইউরোপের দেশটি।

সুইডিশ রাজনীতিবিদরা কোরআন পোড়ানোর সমালোচনা করলেও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে দৃঢ়ভাবে রক্ষা করে তারা।

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি