আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১৮:০৫আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮:০৫

সঙ্কট-বিধ্বস্ত পাকিস্তানের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের (২.৪ বিলিয়ন পাউন্ড) প্রাথমিক ঋণ চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, এই অর্থ পাকিস্তানকে খেলাপি হওয়ার ঝুঁকি কমাতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশটি ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এর আগে চুক্তিটিকে সুরক্ষিত করতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সোমবার তার মূল সুদের হার ২২ শতাংশে রেকর্ড উচ্চতায় বাড়িয়ে দেয়।

পাকিস্তানে আইএমএফ-এর মিশন প্রধান নাথান পোর্টার বলেন, ‘অর্থনীতি বেশ কয়েকটি বাহ্যিক ধাক্কার সম্মুখীন হয়েছে ইসলামাবাদ। ২০২২ সালে বিপর্যয়কর বন্যা লাখ লাখ পাকিস্তানির জীবনকে প্রভাবিত করেছিল। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘এই ধাক্কা এবং কিছু নীতিগত ভুল পদক্ষেপের কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে।’

প্রাথমিক পর্যায়ে সম্মত হলেও এ ধরনের চুক্তি সাধারণত আইএমএফ-এর নির্বাহী বোর্ডের মাধ্যমে মঞ্জুর করা হয়। বোর্ড আগামী সপ্তাহে চুক্তিটি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পর, পাকিস্তান ৯ মাসে এ ঋণ পেতে পারে। 

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম