ধর্মীয় বিদ্বেষ বন্ধে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত: ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৩, ২০:১৫আপডেট : ০২ জুলাই ২০২৩, ২০:১৫

পবিত্র কোরআনের অবমাননা রোধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলেছে, ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত।

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানায় ওআইসি।

সংস্থাটির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, ‘আন্তর্জাতিক আইনের জরুরি প্রয়োগের বিষয়ে আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুস্মারক পাঠাতে হবে। এতে স্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষের কোনও সমর্থনকে নিষিদ্ধ করার কথা বলা থাকবে।’

বেশ কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে আসা এক ব্যক্তি দেশটিতে ঈদুল আজহার দিনে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন শরিফ ছিঁড়ে পুড়িয়ে ফেলেন। সুইডিশ পুলিশ তার বিরুদ্ধে জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন এবং জুনের মাঝামাঝিতে স্টকহোমে আগুন দেওয়ায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনেছে।

এ ঘটনায় তীব্র সমালোচনা করেছে পাকিস্তান, তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, মরক্কো, ইরাক এবং ইরানসহ বেশ কয়েকটি দেশ।

ঘটনার একদিন পর ওআইসি ঘোষণা করেছিল, তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকবে। ৫৭টি দেশের আন্তঃসরকারি সংস্থাটি জানায়, জেদ্দায় ওআইসি সদর দফতরে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য ডন 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম