ইউক্রেন যুদ্ধ গড়ালো ৫০০তম দিনে, নিহত বেসামরিকের সংখ্যা ৯ হাজার বলছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৩, ১৩:০৫আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২১:৩১

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিনে শুক্রবার এ হিসাব প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাটি।  

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন (এইচআরএমএমইউ) বিবৃতিতে জানায়, ইউক্রেনে যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে উদ্বিগ্ন জাতিসংঘ। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, ‘আজ (শুক্রবার) আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক অতিক্রম করছি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ভয়ঙ্কর হামলা চলছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনে হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম ছিল। তবে এই সংখ্যাটি মে এবং জুন মাসে আবার বাড়তে শুরু করেছে।

পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র হামলায় ২৭ জুন চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বৃহস্পতিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হন। একে বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছেন শহরের মেয়র।

জাতিসংঘ বলেছে, হামলাটি ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন দ্বারা সুরক্ষিত একটি এলাকায় সংঘটিত হয়েছিল। হামলায় একটি ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনে জাতিসংঘের মনিটরিং মিশন আরও উল্লেখ করেছে, পূর্ব ইউক্রেনে গত আট বছরের  তুলনায় গত ৫০০ দিনে তিনগুণ বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। নির্বিচারে আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র হামলাগুলো বেসামরিকদের জন্য মারাত্মক হয়ে উঠছে। বেসামরিক অবকাঠামো এবং সরবরাহ লাইনে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে বিদ্যুৎ ও পানি থেকে বঞ্চিত করেছে মস্কো।

বুচা এবং মারিউপোলের মতো শহরগুলো গত বছর রাশিয়ান নৃশংসতার চরম শিকার হয়েছিল।  সেখানে গণহত্যার এবং যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে ব্যাপক।

এই অবস্থায় শুক্রবার ইউক্রেনীয় বাহিনীকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে মানবাধিকার সংগঠনগুলোর। কারণ এই বোমা ব্যবহার করলে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়বে। 

 

 

ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করার একটি কনভেনশনে ১২০টিরও বেশি দেশ যোগ দিয়েছে। এসব দেশ এই অস্ত্র ব্যবহার, উৎপাদন, স্থানান্তর বা মজুদ না করতে এবং ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করতে সম্মত হয়েছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন এতে স্বাক্ষর করেনি।

 

ক্লাস্টার বোমা কী?

ক্লাস্টার যুদ্ধাস্ত্র হলো একটি বোমা যা বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকাজুড়ে ছোট ছোট ‘বোমা’ ছিটিয়ে দেয়। বোমাগুলো একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেমন- ট্যাংক ও সামরিক সরঞ্জাম।  

 

ক্লাস্টার বোমার ফাইল ছবি: রয়টার্স

 

যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইতোমধ্যে ইউক্রেনকে যে কামানগুলো সরবরাহ করেছে — যেমন হাউইটজার — তা একটি সাধারণ ১৫৫ মিমি গোলার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্লাস্টার বোমার ভিত্তিও একই। ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে এমন গোলার ব্যাপক ব্যবহার হচ্ছে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম