ইউক্রেন যোগ দিলে ন্যাটো আরও শক্তিশালী হবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৩, ০১:৪১আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৪৬

ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে সামরিক জোটটি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে নিরাপত্তা দেবে এই ন্যাটো।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এবার বসেছে পশ্চিমা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। পাশে বেলারুশ আর রাশিয়া থাকায় আগে থেকেই ভিলনিয়াসে নিরাপত্তার কমতি রাখেনি জোটের নেতারা। একেবারে যেন রণসজ্জা। এসবের মধ্যেই যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।  

এদিকে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, যখন সদস্যরা রাজি হবে এবং ইউক্রেন তার শর্ত পূরণ করবে তখন দেশটি অবশ্যই আমন্ত্রণ পাবে। ইউক্রেনের ন্যাটোতে আসার প্রক্রিয়া আরও সহজ করা হবে। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এ সময় ন্যাটো-ইউক্রেন কাউন্সিলেরও ঘোষণা দেন স্টলটেনবার্গ। উদ্বোধনী বৈঠকটি বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অংশগ্রহণে হবে।

রাশিয়া ইস্যুতেও কথা বলেছেন ন্যাটোপ্রধান। তিনি বলেন, ‘শীতল যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্ররা। আমাদের পরিকল্পনাগুলো ন্যাটোর মুখোমুখি হওয়া দুটি প্রধান হুমকি - রাশিয়া এবং সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য সাজানো হয়েছে।’

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম