রুশ শহরে পোলিশ কনস্যুলেট বন্ধ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ১৬:০৪আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৬:১৬

পশ্চিম রাশিয়ান শহর স্মোলেনস্কে পোল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত এক আদেশে শুক্রবার সই করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। রাশিয়ান এবং পোলিশ নাগরিকদের মধ্যে যোগাযোগ মজবুত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশের জন্য ২০১১ সালে স্মোলেনস্কে পোলিশ কনস্যুলেট খোলা হয়েছিল।

মন্ত্রিসভার প্রেস সার্ভিস ইন্টারফ্যাক্সকে জানায়, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ান সরকারের আদেশটি পোল্যান্ডে রাশিয়ান কনস্যুলার প্রতিষ্ঠান এবং রাশিয়ার পোলিশ প্রতিষ্ঠানগুলোর সমতা পুনরুদ্ধারের অনুমতি দেয়।’

এপ্রিলে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রুশ কূটনীতিকদের সন্তানদের জন্য তৈরি একটি স্কুল বন্ধ করে দেয় পোলিশ সরকার। এর পাল্টা পদক্ষেপ হিসেবে কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ সরকার।  

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাস জাসিনা সে সময় জানিয়েছিলেন, পোল্যান্ড আইনের মধ্যে থেকে কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের মতামত আদালতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এই সম্পত্তিটি পোলিশ রাষ্ট্রের অন্তর্গত, রাশিয়া এটিকে অবৈধভাবে দখলে রেখেছিল।’

কনস্যুলেট বন্ধের প্রতিক্রিয়ায় পোল্যান্ড বলেছে, তারা তাদের দেশে রুশ কূটনৈতিক মিশন বন্ধ করে দেবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় রাশিয়ার কাছ থেকে আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপের তথ্য পাই। যদি শেষ পর্যন্ত এমনটি হয় তবে আমরাও একই পথে হাঁটব।’

সূত্র: মস্কো টাইমস

/এসপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম