আইএসের ভিডিওতে দেখানো রক্তগুলো আসলে কোমল পানীয়!

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭

ভিমতোকে রক্ত হিসেবে ব্যবহার করে আইএস সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস নিজেদের প্রচারণামূলক ভিডিওতে যুদ্ধের ভুয়া ছবি এবং ভুয়া রক্ত ব্যবহার করা বলে দাবি করেছেন এক ‘দলত্যাগী’ আইএস সদস্য। তার দাবি, আইএস তাদের সহিংসতার ভিডিওতে ভুয়া রক্ত হিসেবে কোমল পানীয় ‘ভিমটো’ ব্যবহার করে থাকে। আর তার এ দাবির পর অনলাইনে আইএসকে নিয়ে বিরোধী জিহাদিরা ব্যাপক উপহাস শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে ‘দলত্যাগী’ ওই সদস্যের দাবির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ভিমটো হলো ফলের ফ্লেবারযুক্ত একটি পানীয়। আরব বিশ্বে ভিমটোর প্রচলিত সংস্করণটি গাঢ় লাল রংয়ের। এটি ইংল্যান্ডের উত্তরাঞ্চলে তৈরি হলেও মধ্যপ্রাচ্যেও ব্যাপক জনপ্রিয়। সেখানে পবিত্র রমজান মাসেও পানীয়টি বেশি বেশি খাওয়া হয়।
বিবিসি মনিটরিংয়ের প্রতিবেদনে বলা হয়, এক সন্দেহভাজন দলত্যাগী আইএস সদস্য একটি ভিডিওতে বর্ণনা করেছেন যে কিভাবে সংগঠনটির কমান্ডাররা তাকে মসজিদে হামলা করার কথা বলেছিলেন। তিনি জানান, কিভাবে তাকে ক্যামেরার সামনে লড়াই এবং অভিযান চালানোর অভিনয় করতে হতো। মাঝে মাঝে আইএস সদস্যরা মৃত হুথি বিদ্রোহী সাজতেন এবং তাদের গায়ে রক্ত হিসেবে ‘ভিমটো’ ছিটিয়ে দেওয়া হতো বলেও দাবি করেন ওই সন্দেহভাজন দলত্যাগী।
তবে সন্দেহভাজন ওই দলত্যাগীর দাবির সত্যতার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলেও ভিডিওটি নিয়ে এরইমধ্যে অনলাইনে তোলপাড় শুরু হয়েছে। টুইটারে এ নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা শুরু করেছেন শত্রুপক্ষের জিহাদি ও অন্য আইএসবিরোধীরা। ‘ভিমতো ক্যালিফেট’ নামে আরবিতে একটি হ্যাশট্যাগও চালু হয়েছে। আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানিকে হেয় করে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে আদনানিকে ভিমটো সরবরাহকারী বলে ডাকা হচ্ছে।

একজন টুইট করেছেন, ‘এখন আমি বুঝতে পারছি কেন ইয়েমেনের দোকান থেকে ভিমটো হাওয়া হয়ে গেছে।’

আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) সহযোগী গোষ্ঠী হিদায়াহ মিডিয়া থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে আইএস আর একিউএপি’র অবস্থা পরস্পরবিরোধী। বিবিসি মনিটরিং জানায়, গত জানুয়ারি থেকে দলত্যাগীর ভাষ্য নিয়ে ভিডিও প্রকাশের মধ্য দিয়ে হিদায়াহ মিডিয়া ইয়েমেনে আইএসের শাখাকে হেয় করার চেষ্টা করছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/   

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম