'দুই সপ্তাহের সংঘাতবিরতিতে' রাজি সিরিয়ার বিদ্রোহী অংশ

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৫
image

বিধ্বস্ত সিরিয়ার ছবি সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ‘সংঘাতবিরতি’র পরিকল্পনায় সাড়া দিয়ে সিরিয়ার প্রধান বিদ্রোহী অংশ দুই সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র-রাশিয়া পরিকল্পিত এ সমঝোতাকে সরকারি পক্ষ কতোটা গুরুত্বের সঙ্গে নিয়েছে তা এ সময়ের মধ্যে যাচাই করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে সিরিয়ায় সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের দখলে থাকা পূর্বাঞ্চলীয় একটি শহরে প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘ।
সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাত বন্ধের লক্ষ্যে চলতি সপ্তাহের শুরুতে ‘সংঘাতবিরতি’ নিশ্চিত করার ব্যাপারে সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সমঝোতা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারির মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সিরিয়ার বিবাদমান দু পক্ষকে আহ্বান জানানো হয়। আর ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চুক্তি কার্যকরের অনুরোধ করা হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ‘সংঘাতবিরতিতে’ যেতে রাজি বলে বুধবারই নিশ্চিত করেছে রাশিয়া। একইদিন এক বিবৃতিতে সংঘাতবিরতি মানার ব্যাপারে সম্মতি জানায় অন্যতম বিদ্রোহী অংশ দ্য হাই নেগোশিয়েসন কমিটি। বিবৃতিতে বলা হয়, ‘হাই নেগোশিয়েসন কমিটি বিশ্বাস করে যে দুই সপ্তাহের জন্য সংঘাতবিরতিতে গিয়ে এ ব্যাপারে অপরপক্ষের অবস্থান সম্পর্কে জানা যাবে।

এদিকে সিরিয়ার অবরুদ্ধ শহর দের আল জোরে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের জন্য বিমান থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানায়, বিমান থেকে ২১ টন খাদ্য ফেলা হয়েছে। তবে নির্ধারিত জায়গায় ত্রাণগুলো ফেলা হয়েছে বলে ডব্লিউএফপি’র তরফে শুরুতে দাবি করা হলেও পরে আরেক বিবৃতিতে বলা হয় যে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কয়েকদিনের মধ্যে ওই এলাকায় আবারও ত্রাণ ফেলা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম