কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তুরস্ক ও দ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১৮:৪০আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮:৪০

দক্ষিণ কোরিয়া সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে মুখিয়ে আছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়া তুর্কিয়ের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। এ কারণে দুই দেশের সম্পর্ক আরও উষ্ণ হবে।  

তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই আমরা।’

এর আগে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তারপর একটি রোডম্যাপ চুক্তিতে সই করেন দুই নেতা।

ফিদান বলেন, ‘যে রোডম্যাপে সই করেছি তা আমাদের দুই দেশের ইচ্ছার প্রতিফলন। প্রায় দেড় বছর ধরে সতর্কতার সঙ্গে কাজ করা রোডম্যাপটি আমাদের সম্পর্কের প্রাতিষ্ঠানিক কাঠামো দেবে।’

তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্ক ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর দ্বিপাক্ষিক সম্পর্ক ২০১২ সালে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়।

সিউলকে এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কোরিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।’

দক্ষিণ কোরিয়ার সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর ১০ বিলিয়ন ডলারে বেড়েছে। ফিদান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুষম বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে তা ১৫ বিলিয়নে পৌঁছানো।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম