গ্রিসের ‘তাড়া খেয়ে’ তুরস্কের জলসীমায় ৫৮ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৯:০০আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯:০০

এজিয়ান সাগর থেকে ৫৮ শরণার্থীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। তাদের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অবৈধভাবে এসব শরণার্থীকে তুরস্কের জলসীমায় ঠেলে দিয়েছে।

তুর্কি কোস্ট গার্ড জানায়, পশ্চিম ইজমির প্রদেশের সেফেরিহিসার জেলার উপকূল থেকে শনিবার একটি রাবারের নৌকা থেকে ৪৫ অভিবাসীকে উদ্ধার করা হয়। আলাদা একটি অভিযানে প্রদেশের ডিকিলি জেলার উপকূল থেকে উদ্ধার করা হয় আরও ১৩ জনকে।

পরে তাদের অভিবাসীদের নিয়মিত প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়।

গ্রিসের বেআইনি কর্মকাণ্ড

তুরস্ক, ইইউ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বারবার গ্রিসের অভিবাসী এবং শরণার্থীদের অন্য দেশের সীমানায় ঠেলে দেওয়ার অবৈধ চর্চার নিন্দা করেছে। তারা বলছে, এটা নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করে যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

গৃহযুদ্ধ ও অর্থনৈতিক মন্দা এড়ানোর পাশাপাশি এশিয়া ও আফ্রিকার হাজার হাজার মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় আছেন। তুরস্ক তাদের এই যাত্রায় অন্যতম ট্রানজিট পয়েন্ট।   

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম