আফগানিস্তানের হোটেলে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ২০:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ২০:১৫

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি হোটেলে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। প্রদেশের মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘রাজধানী কাবুল থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪২ মাইল) দূরে খোস্ত শহরের স্পিন মসজিদের কাছে একটি হোটেলে সোমবার বিস্ফোরণটি ঘটে।’

তিনি বলেন, ‘কয়েকজন ওয়াজিরিস্তানি উদ্বাস্তু এবং খোস্ত নাগরিক নিহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করছে তারা।’

আফগানিস্তানের তালেবান প্রশাসন উগ্রবাদী সংগঠন আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে শহরাঞ্চলে বেশ কয়েকটি বড় হামলার দায় স্বীকার করেছে আইএস।

সূত্র: টলো নিউজ

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম