১৫তম ব্রিকস সম্মেলন

যতই বাধা আসুক ব্রিকসের পরিধি বাড়বে: শি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১১:৪৮ আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৮:০২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম সম্মেলন। প্রথম দিন জোটের সম্প্রসারণ বৃদ্ধির ডাক দিয়ে শি জিনপিং বলেছেন, ‘চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই।’

জোহানেসবার্গে মঙ্গলবার (২২ আগস্ট) সম্মেলনের শুরুতে শি জিংপিংয়ের বক্তব্য পড়ে শোনান দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়েং ওয়েনতা। এতে শি বলেছেন, ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে উদীয়মান অর্থনীতির ব্রিকস জোটের সম্প্রসারণ জরুরি।

তিনি আরও বলেন, চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। যেকোনও বাধা আসুক না কেনও ব্রিকসের পরিধি বাড়তে থাকবে। আমরা ব্রিকসকে একটি শক্তিশালী জোটে পরিণত করবো… সদস্য বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবো, আন্তর্জাতিক আইনকে আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত করতে সহায়তা করবো।’

১৫তম সম্মেলনে সশরীরে বক্তব্য দেননি শি জিনপিং। তার কারণ অস্পষ্ট। দক্ষিণ আফ্রিকা ও চীনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নীরব রয়েছে। গত সোমবার তিনি জোহানেসবার্গে পৌঁছালে স্বাগতম জানান প্রেসিডেন্ট রামাফোসা। তবে জোটের দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছেন, আমরা শুধু জোটকে সংগঠিত করতে চাই।

বাংলাদেশ, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, আলজেরিয়া, বলিভিয়া, ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কমোরোস, গ্যাবন ও কাজাখস্তানসহ ৪০টির বেশি দেশ এই ফোরামে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ