গত বছর মহাপ্রলয়-এর বার্তা ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করেছিলেন দক্ষিণ আফ্রিকার যাজক জোশুয়া ম্লাকেলা। তার কথায় বিশ্বাস করে অনেকে নিজেদের ঘরবাড়ি, বিষয়-সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন এবং চাকরিও ছেড়েছিলেন। সেবারের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ব্যর্থ হওয়া সত্ত্বেও আবারও এক চাঞ্চল্যকর দাবি নিয়ে হাজির হয়েছেন এই যাজক। তার নতুন দাবি, ১২ ও ১৩ অক্টোবরের দিকেই পৃথিবী ধ্বংস হতে চলেছে এবং বিশ্বাসীরা যিশুর সঙ্গে স্বর্গে চলে যাবেন।
মূলত ইভানজেলিক্যাল খ্রিস্টানদের একটি ক্ষুদ্র অংশের বিশ্বাস অনুযায়ী, ‘র্যাপচার’ বা মহাপ্রলয় হলো পৃথিবীর শেষ সময়। তাদের ধারণা, যিশু পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসবেন এবং এর মাধ্যমেই পৃথিবীর যাবতীয় কষ্ট ও বিপর্যয়ের সূচনা হবে। যারা তার ওপর বিশ্বাস রাখবেন না তারা মারাত্মক কষ্ট ভোগ করবেন, আর অনুসারীরা পৃথিবীকে পেছনে ফেলে তার সঙ্গে স্বর্গে চলে যাবেন।
ইউটিউব ভিডিও ও বিভিন্ন সাক্ষাৎকারে জোশুয়া ম্লাকেলা দাবি করেছেন, তিনি এক স্বপ্নে মহাপ্রলয়ের এই দিনটি দেখেছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, ঈশ্বর আমাকে বলেছেন, ১২ থেকে ১৩ অক্টোবরই হলো শিঙা বাজানোর আসল উৎসব, এর বাইরে অন্য কোনও তারিখ হতে পারে না। এই দিনেই র্যাপচারে আমি আমার রক্ষাকর্তার মুখোমুখি হব।
এর আগে ২০২৫ সালের ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঈশ্বর পৃথিবীতে ফিরে এসে খ্রিস্টানদের রক্ষা করবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন জোশুয়া। সে সময় সেন্টউইনজ টিভি ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, র্যাপচার একদম আমাদের দ্বারে এসে গেছে।
তিনি আরও দাবি করেছিলেন, তিনি যিশুকে সিংহাসনে বসে স্পষ্ট ও উচ্চকণ্ঠে বলতে দেখেছেন, ‘আমি শিগগিরই আসছি।’
সেবার তার ওই কথা বিশ্বাস করে বহু মানুষ নিজেদের বাড়িঘর বিক্রি করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হওয়ার ব্যাখ্যায় জোশুয়া ম্লাকেলা বলেন, ওই ভুল বক্তব্য কোনও ভুল ছিল না, বরং তা ছিল ঈশ্বরের কৌশল। ঈশ্বর মূলত মানবজাতিকে পাপের প্রায়শ্চিত্ত করার আরও কিছুটা সময় দিতে এবং চূড়ান্ত বিচারকে বিলম্বিত করতেই এমনটা করেছিলেন। তবে এবার ১২ ও ১৩ অক্টোবরের মধ্যে বিশ্ব ধ্বংসের নতুন তারিখ নিয়ে আবারও মুখোমুখি দাঁড়িয়েছেন তিনি।
সূত্র: উইয়ন নিউজ
আবাসন নীতিতে ধাক্কা, স্পেনে ২৯ নভেম্বর আগাম নির্বাচন
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা