৩ হাজার বছর পুরনো সমাধির সন্ধান পেলো পেরু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৩, ০৩:২০আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:৪৭

পেরুর উত্তরাঞ্চলে প্রাচীন একজন পুরোহিতের সমাধির সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। তিন হাজার বছর এটি অক্ষত অবস্থায় ছিল। প্রত্নতাত্ত্বিক ধারণা করছেন, পুরোহিত পাকোপাম্পার সমাধি এটি। দেশটির উত্তরে পার্বত্যাঞ্চলে এটি পাওয়া গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। তার নামেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে।

ছয় স্তরের মাটি ও ছাই খনন করে এই সমাধি খুঁজে বের করেন গবেষকরা। দেহবাশেষের সঙ্গে দুটি সিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেয়েছেন তারা। গবেষকেরা বলেন, গবেষণার জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ।

পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, সিল দেখে ধারণা করা হচ্ছে প্রাচীন যুগে অভিজাত মানুষের শরীরে বিভিন্ন কিছুর ছাপ অঙ্কন করা হতো।

প্রকল্পটির প্রধান উজি সেকি রয়টার্সকে বলেছেন, এটি খুব বড় আকৃতির সমাধি। এর ব্যাস প্রায় দুই মিটার ও গভীরতা এক মিটার। এটি দেখতে বেশ অদ্ভূত। সমাধির ভেতর কঙ্কালের মাথা ছিল নিচের দিকে। এক পায়ের ওপর আরেক পা আড়াআড়ি রাখা ছিল। আমার মনে হয় তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।

সেকি এএফপিকে বলেছেন, এই আবিষ্কার খুই গুরুত্বপূর্ণ। কারণ আন্দিস পর্বতমালার প্রথম ধর্মযাজক হিসেবে তিনি উপাসনালয় নিয়ন্ত্রণ শুরু করেন।

৩ হাজার বছর পুরনো সমাধির সন্ধান পেলো পেরু

পাকোপাম্পা অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৫০০ মিটার উপরে অবস্থিত। এখানে খোদাই ও মসৃণ করা পাথরের নয়টি স্মারক ভবন রয়েছে। এগুলো খ্রিস্টপূর্ব ৭০০ থেকে ৬০০ বছর নির্মিত হয়েছিল।

জাপানের ন্যাশনাল মিউজিয়াম অব এথনোলজি ও পেরুর ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের প্রত্নতাত্ত্বিকদের যৌথ প্রচেষ্টায় অনুসন্ধান প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

/এসএইচএম/এএ/এসপি/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী