মস্কোয় অস্ত্র বিক্রি নিয়ে পিয়ংইয়ংকে ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৩, ১৩:১৫আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৩:১৫

ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বুধবার বলেছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন।

তিনি বলেন, ‘রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংইয়ং তা মেনে চলার জন্য অনুরোধ করছি।’

কিরবি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করার সময় পিয়ংইয়ংকে মস্কোর কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন। জুলাই মাসে তিনি কিম জং উনের সঙ্গেও দেখা করেছিলেন।’

মার্কিন কর্মকর্তারা কীভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন তা বিস্তারিত জানাতে অস্বীকার করেন হোয়াইট হাউসের মুখপাত্র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করার জন্য যুক্তরাষ্ট্র চীনসহ বিভিন্ন দেশকে সতর্ক করে আসছে।

কদিন আগেই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন।

পুতিন সেই সময় এক বিবৃতিতে বলেছিলেন, দুই দেশের জনগণের কল্যাণ এবং কোরীয় উপদ্বীপ এবং সমগ্র উত্তর-পূর্ব এশিয়ার দৃঢ় স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করব।

নিউ ইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়া এবং রাশিয়ান মিশনগুলো রয়টার্সের অনুরোধে মন্তব্য করতে রাজি হয়নি। 

সূত্র: আল জাজিরা 

 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম