কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জি-২০ নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০

ভেস্তে যাওয়া কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান এসেছে জি-২০ সম্মেলন থেকে। আজ শনিবার থেকে ভারতে শুরু হওয়া সম্মেলনে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চুক্তিটি বাস্তবায়নের তাগিদ দেন নেতারা।

ইউক্রেন ও রাশিয়া থেকে শস্য, খাদ্য ও সার নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিতে চুক্তিটি কার্যকর এবং বাস্তবায়নের আহ্বান জানান জি-২০ নেতারা।

 

ইউক্রেনের শস্য রফতানি ও বিশ্বের খাদ্য সংকট লাঘব করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ২০২১ সালে চুক্তিটি স্বাক্ষর হয়। চলতি বছর জুলাইয়ে চুক্তিটি পুনরায় নবায়ন করতে অস্বীকৃতি জানিয়ে মস্কো নিজেদের নাম প্রত্যাহার করে।

ক্রেমলিনের অভিযোগ, রাশিয়ার খাদ্য রফতানিতে বাধা দিচ্ছে পশ্চিমারা। পাশাপাশি চুক্তির শর্ত মানা হচ্ছে না। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মস্কোর বিরুদ্ধে।

 

 

রাশিয়া এই গুরুত্বপূর্ণ চুক্তি থেকে বেরিয়ে আসায় বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে। বিশেষ করে আফ্রিকা অঞ্চলে প্রভাব পড়ছে বেশি। তবে চুক্তিতে মস্কোয়ে ফিরিয়ে আনতে জাতিসংঘ ও তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম