পাঁচ বছর পর যুদ্ধবিরতি সিরিয়ায়

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৮

দীর্ঘ পাঁচ বছর সহিংসতার পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সিরিয়ায়। বিশ্বনেতাদের মধ্যস্ততায় সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। এর মধ্য দিয়ে সিরিয়াবাসীর কয়েক বছরের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। 

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ প্রস্তাব উত্থাপন করে।  

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় আলেপ্পোসহ অন্তত ৩০ টি অঞ্চলে জরুরিভিত্তিতে ত্রাণ পৌঁছানো প্রয়োজন। এই যুদ্ধবিরতিতে সরকার ও বিদ্রোহীরা একমত হলেও আইএস ও আল-কায়েদা মদদপুষ্ট নুসরা ফ্রন্ট যোগ দেয়নি।

পাঁচ বছরে প্রথমবারের মত যুদ্ধবিরতি সিরিয়ায়

সিরিয়া সরকারকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘বিশ্ব সিরিয়ার দিকে নজর রাখছে।’ এর আগে শুক্রবার সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে, সিরিয়া সংকট নিরসনে যুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তাফ্যান দি মিস্তুরা ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি অব্যাহত থাকলে আগামী ৭ মার্চ সুইজার‍ল্যান্ডের জেনেভায় সরকার ও বিরোধীপক্ষের শান্তি আলোচনা শুরু হবে।

এর আগে ফেব্রুয়ারিতে সরকার ও বিরোধীদের আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সে আলোচনা ফলপ্রসূভাবে সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। সূত্র বিবিসি। 

/ইউআর/এফএস/ এএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম