বিশ্ববিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র বহনের আইন, যুক্তরাষ্ট্রের শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৯
image

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক ডিন অঙ্গরাজ্যটির নতুন অস্ত্র আইনের বিরোধিতা করে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ে বৈধ অস্ত্র বহন করা যাবে। এর সমালোচনায় বিশ্ববিদ্যালয়টির স্থাপত্যকলার ডিন ফ্রেডরিখ স্টেইনার বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহন করতে দেওয়া উচিৎ নয়। এই নীতি উচ্চশিক্ষার জন্য যথাযথ নয়, আর তাতে কোনও যৌক্তিক চিন্তার প্রতিফলন ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
অনেক উচ্চশিক্ষা কর্মকর্তা এবং শিক্ষার্থী এই আইনের বিরোধিতা করছেন। তাদের মতে, এর ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইবে না। অপরদিকে, ওই আইনের সমর্থকদের দাবি, আত্মরক্ষার জন্য এই আইন জরুরী, যা নাগরিকদের সাংবিধানিক অধিকার।
স্টেইনার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, ‘আমি এটি বিশ্বাস করেই বড় হয়েছি যে, অস্ত্রের জন্য একটি পৃথক যথাযথ স্থান রয়েছে। আর তা নিশ্চয় উচ্চশিক্ষার স্থান নয়। তিনি আরও বলেন, আমি যদি এর বিরুদ্ধে কথা না বলি, তার মানে হলো, আমি এমন একটি আইন মান্য করছি, যার প্রতি আমার আস্থা নাই’।

নতুন অস্ত্র আইনের সমর্থকদের উল্লাস

স্টেইনার ২০০১ সাল থেকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তিনি জানিয়েছেন, আগস্টে ওই আইন কার্যকর হলে তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন। উল্লেখ্য, টেক্সাস রাজ্য সরকার গত বছর ওই অস্ত্র আইন পাস করেছিল। যা আগামী আগস্টে কার্যকর হবে। তবে নতুন আইন অনুসারে, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তাদের বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।
বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট গ্রেগ ফেনভেজ জানিয়েছেন, তিনি ক্যাম্পাসে অস্ত্র বহন করার পক্ষে নন। তবে আইনের প্রতি তিনি দায়বদ্ধ। তিনি বলেছেন, ওই আইনের ফলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান ধরে রাখাটা আরও কষ্টকর হবে। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম