বাংলাদেশ সীমান্তের কাছে ২৩ কেজি স্বর্ণ জব্দ

রক্তিম দাশ, কলকাতা
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৭

বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২৩ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে গ্রেফতারের খবর জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা জানায়, মোটরসাইকেলে করে লুকিয়ে বাংলাদেশ থেকে ওই স্বর্ণ ভারতে নেওয়া হয়েছিল। জব্দ করা ৫০টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি রুপি।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ নম্বর ব্যাটালিয়নের সীমা চৌকি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার রনঘাটের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই স্বর্ণ জব্দ করেন। বিএসএফ সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে জওয়ানরা খবর পান, তাদের এলাকায় অবস্থিত ভ্যান মোড় দিয়ে স্বর্ণের বড় একটি চালান পাচার হতে চলেছে। তারা সেখানে পৌঁছে অবস্থান নেন।

কিছুক্ষণ পরেই জওয়ানরা এক সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে ভ্যান মোড়ের দিকে আসতে দেখেন। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি ঘাবড়ে যায় এবং মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। বিএসএসএফ সদস্যরা তাকে ধরে ফেলেন এবং সীমান্ত চৌকি রনঘাটে নিয়ে যান। চৌকিতে পৌঁছে মোটরসাইকেলটি ভালোভালে তল্লাশি করে এর এয়ার ফিল্টার থেকে স্বর্ণের ৫০টি বার বের করেন। এই স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেফতার করা হয়ে ইন্দ্রজিৎ পাত্র নামের ওই মোটরসাইকেল চালককে। তার বাড়ি বাগদা থানার কুলিয়া গ্রামে। সে জানায়, এই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে। আউলডাঙা গ্রামে তার ভাইয়ের একটি জুয়েলারির দোকান রয়েছে। সে তার ভাইয়ের সঙ্গে জুয়েলারির কাজ করে।

সে আরও জানায়, কিছুদিন আগে রনঘাট গ্রামের বাসিন্দা সমীর তার সঙ্গে দেখা করে রনঘাট থেকে বনগাঁয় স্বর্ণ পৌঁছানোর জন্য চুক্তি করে। সে সমীরের কাছ থেকে প্রতি মাসে ১৫ হাজার রুপি পাওয়ার প্রস্তাব পায়। সমীর কুলিয়া গ্রামে তার বাড়ির কাছে এই স্বর্ণ তার হাতে তুলে দেয়। এরপর সে এই স্বর্ণ বাইকের এয়ার ফিল্টারে লুকিয়ে ভ্যান মোড় হয়ে বনগাঁয় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতার ব্যক্তি ও বাজেয়াপ্ত স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাগদা শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্ত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১১৪ কেজি স্বর্ণ বাজেয়াপ্ত করেছিল। এ বছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ সীমান্ত থেকে ১২০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের