ইউক্রেনকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯

যুক্তরাষ্ট্রের পর কানাডায়ও সফল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। কানাডার সরকার ইউক্রেনের জন্য অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী আব্রাহামস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।

অটোয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে শুক্রবার যৌথ সংবাদ সম্মেলন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রুডো বলেন, ‘পশ্চিমপন্থি ইউক্রেনের সঙ্গে দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে থাকবে কানাডা। তিন বছরেরও বেশি সময় ধরে কিয়েভকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে।’

এই সহায়তার মধ্যে  ৫০টি সাঁজোয়া যান এবং এফ-১৬ ফাইটার পাইলটদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধে ইউক্রেনকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে সহায়তার শীর্ষে রয়েছে কানাডা।

ট্রুডো বলেন, ‘কীভাবে আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করি, ইতিহাসে তা লেখা থাকবে। যতদিন লাগে আমরা ইউক্রেনের পাশে থাকবো। এই সাহসী লড়াইয়ের বীরদের সঙ্গে থাকব।’

জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবো।’

সূত্র: রয়টার্স  

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম