চলতি বছর ৩ হাজার হত্যাকাণ্ড

হাইতিতে ‘বহুজাতিক’ বাহিনী পাঠাতে জাতিসংঘে অনুমোদন, সাড়া দেয়নি চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৪:১৮

সন্ত্রাস মোকাবিলায় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিকে সহায়তার পক্ষে অবস্থান নিয়ে ‘বহুজাতিক’ বাহিনী পাঠাতে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মিশনটি কেনিয়ার নেতৃত্বে পরিচালনার পক্ষে ভোট পড়ে ১৩ সদস্যের।

২০২১ সালে নিজ বাসায় আততায়ীর গুলিতে নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসি। এরপর দেশটিতে ছোট-বড় অনেক গ্যাং মাথাচাড়া দিয়ে উঠে। চরম আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। হত্যা ও লুটপাট নিয়মিত ঘটনা। কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। 

এমন বাস্তবতায় করণীয় নিয়ে সোমবার (২ অক্টোবর) জাতিসংঘের সদর দফতরে ভোট আয়োজন করে নিরাপত্তা পরিষদ। বহুজাতিক বাহিনী পাঠানোর প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দেয় ১৩ সদস্য। ভোট দানে বিরত ছিল রাশিয়া ও মিত্র চীন।

এ বিষয়ে হাইতির পররাষ্ট্রমন্ত্রী জিন ভিক্টর জিনিয়াস সোমবারের ভোটকে সাধুবাদ জানিয়ে নিরাপত্তা পরিষদের দেশগুলোকে দ্রুত এই সহায়তা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেছেন, ‘এটি একটি সাধারণ ভোটের চেয়েও বেশি। যা দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে সংহতি প্রকাশ। যারা দীর্ঘদিন সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আশার আলো।’

সন্ত্রাসীদের উৎপাত বন্ধে এতদিন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে আসছিলেন হাইতির বর্তমান প্রেসিডেন্ট এরিয়েল হ্যানরি। বিষয়টি নিয়ে জাতিসংঘ কোনও সমাধানে আসতে না পারায় ঝুলে ছিল।

জাতিসংঘের এক পরিসংখ্যানে দেখা গেছে, ৫২ লাখ জনবসতির দেশটিতে প্রায় অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন। গ্যাং দাপটে বাস্তচ্যুত অন্তত ২ লাখ মানুষ। সন্ত্রাসীদর হাতে চলতি বছরই প্রাণ হারিয়েছেন ৩ হাজার। অপহরণের শিকার হয়েছেন দেড় হাজার মানুষ। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি