ক্যালিফোর্নিয়ায় বর্ণবাদী গোষ্ঠীর মিছিলকে ঘিরে সংঘর্ষ, আহত ৩, আটক ১৩

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২
image

১৩ জনকে আটক করে পুলিশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অ্যানাহেইম শহরে শ্বেতাঙ্গ বর্ণবাদীগোষ্ঠী কু ক্লাক্স ক্ল্যান (কেকেকে)-এর র‌্যালি চলাকালে বিরোধীদের বাধার মুখে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ৩ জনকে ছুরিকাঘাত করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুই পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির পরিচালক ব্রায়ান লেভিন জানান, শনিবার দুপুরের দিকে অ্যানাহেইম এলাকায় কেকেকে সদস্যরা জড়ো হলে তারা বর্ণবাদ-বিরোধীদের বাধার মুখে পড়ে এবং শুরু হয় সংঘর্ষ। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় তারা ভীষণ সহিংস হয়ে ওঠে।’  
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জন ড্যারন ওয়েট বলেন, কেকেকে-র ছয় সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের লক্ষ্য করে বিরোধীরা হামলা চালায়। হামলা-পাল্টা হামলা চলাকালে ৩ জন ছুরিকাহত হয়। এ সময়ে ঘটনাস্থল তীব্র সহিংস হয়ে ওঠে। যে ১৩ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে কেকেকের ৬ জন ও বিরোধী বিক্ষোভকারীদের ৭ জন রয়েছেন।
লেভিন বলেন, ‘আমি দুই কেকেকে সদস্যকে হামলা থেকে সরে আসতে সাহায্য করেছি। বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছি, ড. মার্টিন লুথার কিং এই ঘটনার সাথে একমত হতেন না। অনুগ্রহপূর্বক এই মানুষগুলোর ক্ষতি করবেন না।’

প্রসঙ্গত,কু ক্লাক্স ক্লান আমেরিকার প্রাচীনতম এবং সবচেয়ে কুখ্যাত গোষ্ঠী। এটি শ্বেতাঙ্গদের একটি বর্ণবাদী সংগঠন। এটি অভিবাসন বিরোধী, ক্যাথলিক খ্রিস্টবাদ বিরোধী,সন্ত্রাসবাদী ও ইহুদীবিদ্বেষী একটি সংগঠন। সংগঠনটি ১৮৬৫ সালে গড়ে ওঠে। ১৯২০ সালে তার সদস্য সংখ্যা পৌঁছায় চার মিলিয়নে। সূত্র: বিবিসি, আলজাজিরা।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম