‘ভুলবশত’ নিজেদের তিন জিম্মিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০০

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি তিন ইসরায়েলিকে শুক্রবার (১৫ ডিসেম্বর) হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ভুলবশত তাদের হুমকি হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধের সময় ওই জিম্মিরা নিহত হন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা বলেন, এই ঘটনার তদন্তে ‘পূর্ণ স্বচ্ছতা’ থাকবে, যা ‘পর্যালোচনার অধীনে’ রয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ‘শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ভুলবশত তিনজন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। ফলস্বরূপ, তাদের দিকে গুলি চালায় সেনারা এবং তারা নিহত হয়।’

সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনারা তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় ফিলিস্তিনি গোষ্ঠীগুলো প্রায় ২৫০ জিম্মিকে গাজায় নিয়ে যায়। এসময় তাদের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম