ইরাকে ইরানপন্থি মিলিশিয়াদের ওপর মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১১:১৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:২৪

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ওপর হামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা সচিব বলেছেন, তাদের বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, হামলাটি ‘কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে’ করা হয়েছে।

তিনি বলেন, এই হামলাটি ইরাক ও সিরিয়াতে মার্কিন ও জোট মিত্রদের ওপর চালানো হামলার ‘সরাসরি প্রতিক্রিয়া’ হিসেবে করা হয়েছে।

গত সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে সশস্ত্র যোদ্ধোদের করা ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, সেসব সেনারা মস্তিষ্কে গভীর আঘাত পেয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তখন বলেছিল, একটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা করেছে। ওই ঘাঁটিতে আমেরিকার সেনারা ছিলেন।

ওই হামলার দায় স্বীকার করছিল ইরাকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ নামে পরিচিত একটি দল।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করেছিল। এটি ইরান-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এর যোদ্ধারা ইরাকে কাজ করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর ওপর করা অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

একটি বিবৃতিতে ইরাকে করা সর্বশেষ হামলাগুলোর পরিকল্পনা ও পরিচালনায় মার্কিন সামরিক কর্মীদের ‘পেশাদারিত্বের’র প্রশংসা করেছেন লয়েড অস্টিন। মধ্যপ্রাচ্যে ‘আইএসআইএস (ইসলামিক স্টেট গোষ্ঠী)-কে আরও ধ্বংস ও নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছিল।

অস্টিন জোর দিয়ে বলেছিলেন, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।’

 

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম