ফিলিস্তিনি ‘হামলাকারী’দের পরিবারগুলোকে নির্বাসনের হুমকি

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ২০:০০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:০৪
image

ফিলিস্তিনি ‘হামলাকারী’দের পরিবারগুলোকে নির্বাসনের হুমকি ফিলিস্তিনি ‘আক্রমণকারী’দের পরিবারগুলোকে গাজায় নির্বাসিত করার হুমকি দিয়েছেন  ইসরায়েলি প্রধানমন্ত্রী  বেনইয়ামিন নেতানইয়াহু। এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও কথা বলেছেন তিনি। তার মুখপাত্র দাবি করেন, ‘ফিলিস্তিনি জঙ্গিদের পরিবারগুলোকে গাজায় নির্বাসিত করলে এ ধরনের হামলা কমে আসবে।’
আগামী ৮ মার্চ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসরায়েল সফরে যাবেন। এ সময় এই সিদ্ধান্ত নতুন করে অস্থিরতার সূচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলিট বলেন, ‘নির্বাসনদণ্ড দেওয়ার সিদ্ধান্ত ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দিকে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে।’ আচিভাই ম্যানডেলিটকে এই বিষয়ে সুপারিশ করতে বলায় তিনি এমন মন্তব্য করেন। এর আগে নেতানইয়াহুর মন্ত্রিসভার এক সদস্য নির্বাসনের প্রস্তাব উত্থাপন করেন।
মানবাধিকার সংগঠনের সদস্যরাও নেতানইয়াহুর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের মানবাধিকার সংগঠনের এক মুখপাত্র বলেন, ‘যে কোন প্রকার সমষ্টিগত শাস্তিই অবৈধ। এ ক্ষেত্রে আক্রমণকারীদের আত্মীয় পরিজনদের শাস্তির আওতায় আনার প্রস্তাব দেওয়া হচ্ছে যারা কোনভাবেই কোনকিছুর জন্য দায়ী নন।’
তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন।’ সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম