আয়লানের মৃত্যুর দায়ে দুই সিরীয় নাগরিকের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৬, ১৭:৩২আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৭:৩২
image

বিপন্ন মানবতার প্রতীক হয়ে তুরস্ক উপকূলে ভেসে ওঠা তিন বছরের সিরীয় শরণার্থী আয়লান কুর্দিসহ আরও চারজনের মৃত্যুর জন্য দায়ী করে দুই সিরীয় নাগরিককে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন তুরস্কের আদালত। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই চারজনের মৃত্যুর পেছনে আসামীদের ইচ্ছাকৃত অবহেলা ছিল না।

তুরস্কের যে শহরটিতে আয়লানের মরদেহ ভেসে উঠেছিল সেই বোদরুম শহরের আদালতেই দুই ব্যক্তির বিরুদ্ধে বিচারকাজ পরিচালনা করা হয়।

তুরস্ক উপকূলে উপুড় হয়ে পড়ে থাকা আয়লান কুর্দি  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মানবপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত মুফাওয়াকা আলাবাশ এবং আসেম আলফ্রেড নামে দুই ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। তবে ইচ্ছাকৃত অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ থেকে ওই দুই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত সাজা হতে পারত।

২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়া থেকে সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় নৌডুবিতে প্রাণ হারায় আয়লান। পরে তুরস্ক উপকূলে তার উপুড় হয়ে পড়ে থাকার ছবি প্রকাশের পর গোটা বিশ্বের কাছে বিপন্ন মানবতার প্রতীক হয়ে ওঠে ওই শিশু।

মানব পাচার ও আয়লানের মৃত্যুর জন্য দোষী সাব্যস্তদের একজন

ওই নৌডুবিতে তার মা ও  ৫ বছর বয়সী ভাইও প্রাণ হারায়। তবে সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে যান আয়লানের বাবা আবদুল্লাহ। তিনি এখন ইরাকে আছেন। সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম