সামরিক সহযোগিতা নিশ্চিত করতে জার্মানি ও ফ্রান্স সফরে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছরের পা রাখতে চলেছে। তবে এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং ইউক্রেনের একাধিক স্থানে নতুন করে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে (১৬ ফেব্রুয়ারি) বার্লিন ও প্যারিস সফরের যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে শুক্রবার জার্মানি এবং ফ্রান্স সফর করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

এই সফরের খবর এমন সময় এলো যখন পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রুশ বাহিনীকে আটকাতে প্রাণপণ চেষ্টা করছে ইউক্রেনের সেনারা।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

দেশটিতে মার্কিন সামরিক সহায়তা পৌঁছাতে কয়েক মাস ধরে বিলম্ব হওয়ায় জনশক্তি এবং গোলাবারুদ মজুদের ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। এরই মধ্যে এই অঞ্চল থেকে আংশিক সেনা প্রত্যাহারের গুঞ্জনও শোনা গেছে।

ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে স্থলাভিষিক্ত করার পর এটিই জেলেনস্কির প্রথম বিদেশ সফর। তখন সামরিক কমান্ডেরও রদবদল করেছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম