ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ২৩:০৯আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২৩:০৯

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবিতে অন্তত ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি দাতব্য উদ্ধারকারী গোষ্ঠীর অপারেটর এই শঙ্কার কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এসওএস মেডিটেরিয়ানি বলেছে, বুধবার ইতালির কোস্ট গার্ডের সঙ্গে সমন্বিতভাবে ২৫ জনকে খুব দুর্বল অবস্থায় করেছে গোষ্ঠীটি। দুই অচেতন ব্যক্তিকে হেলিকপ্টারে করে সিসিলিতে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইতালি বা মাল্টার উদ্দেশে লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীরা রওনা দিয়েছিল।

অভিবাসনের জন্য বিশ্বের ভয়াবহতম প্রাণঘাতী রুটে পরিণত হয়েছে মধ্য ভূমধ্যসাগর। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুসারে, গত বছর এই রুটটি পাড়ি দিতে গিয়ে আড়াই হাজার অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই সংখ্যা ২২৬ জন।

এসওএস মেডিটেরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, জীবিতরা লিবিয়ার জাবিয়া থেকে রওনা দিয়েছিল। সাত দিন পর তাদের উদ্ধার করা হয়েছে। যাত্রা শুরুর তিন দিন পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকা সাগরে ভাসতে থাকে। তাদের পানি ও খাবার ছাড়া থাকতে হয়েছে কয়েক দিন। জীবিতরা জানিয়েছে, যাত্রাপথে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও অন্তত এক শিশু রয়েছেন।

এই বিষয়ে ইতালির কোস্ট গার্ডের কোনও মন্তব্য পাওয়া যায়নি। আইওএম জানিয়েছে, এই খবরে তারা গভীর মর্মাহত।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম