মস্কোতে কনসার্টে হামলা: রাশিয়াকে সতর্ক করেছিল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ১৬:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৮:০০

গত মাসে মস্কোর কাছে একটি কনসার্ট হলের বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ হতাহত হয়েছিল। রাশিয়ার মাটিতে এই ধরনের ‘সন্ত্রাসী অভিযানের’ আশঙ্কার বিষয়ে আগে থেকেই সতর্ক  করেছিল ইরান। তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংস্থাটি এই খবর জানিয়েছে।

২০ বছরের মধ্যে রাশিয়ার অভ্যন্তরে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ছিল ২২ মার্চের হামলা। ওইদিন মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে কনসার্টকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় চার বন্দুকধারী। এ সহিংসতায় কমপক্ষে ১৪৪ জন নিহত হন এবং আহত হন আরও শতাধিক। এই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘রাশিয়ায় হামলা হওয়ার কয়েকদিন আগেই দেশটির অভ্যন্তরে একটি সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার তথ্য জানিয়েছিল ইরান। দেশটি ইরানে মারাত্মক বোমা হামলার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য জেনেছিল।’

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানুয়ারিতে জানিয়েছিল, ৩ জানুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে জোড়া বোমা হামলার সঙ্গে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে দেশটি। ওই হামলায় কেরমানে প্রায় ১০০ জন নিহত হন। ১৯ জানুয়ারি মন্ত্রণালয়টি ওই হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের আফগানিস্তান ভিত্তিক শাখা আইএস-খোরাসান (আইএস-কে) এর এক কমান্ডারকে গ্রেফতার করার কথা জানিয়েছিল।

ইরান বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএস। কেরমানের ওই হামলার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা ছিল।

মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছিল ইরানে ৩ জানুয়ারির হামলা এবং মস্কোয় ২২ মার্চের গোলাগুলি উভয়ই আইএস-কে করেছে৷

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম