চলে গেলেন ইমেইলের উদ্ভাবক টমলিনসন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ০৮:৫৪আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১১:০৭

বর্তমান সময়ে বিশ্বজুড়ে তথ্য ও বার্তা আদান-প্রদানের প্রধান মাধ্যম ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ৫ মার্চ শনিবার তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

রে টমলিনসন-এর মুখপাত্র মাইক ডব্লি এক বিবৃতিতে এই প্রযুক্তিবিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মার্কিন কম্পিউটার প্রোগ্রামার টমলিনসন ১৯৭১ সালে প্রথম ইলেক্ট্রনিক মেসেজ বা ইমেইলের ধারণা দেন। এ উদ্ভাবনের সময় তিনি ইমেইল অ্যাড্রেসের সঙ্গে @ চিহ্নটি ব্যবহার করেন। সে সময় তিনি বোস্টনে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

চলে গেলেন ইমেইলের উদ্ভাবক টমলিনসন

রে টমলিনসন-এর পুরো নাম রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার জন্ম। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের একটি কলেজে তিনি পড়ালেখা করেন। ওই সময়ে আইবিএম-এ একটি ইন্টার্নশিপেও যোগ দেন তিনি। পরে ১৯৬৩ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

১৯৬৭ সালে তিনি বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যান (বর্তমানে বিবিএন) নামক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। সেখানে কাজ করতে গিয়েই তিনি উদ্ভাবন করেন টেনেক্স অপারেটিং সিস্টেম যাতে অন্তর্ভুক্ত ছিল আর্পানেট নেটওয়ার্ক কন্ট্রোল প্রটোকল।

আর্পানেটে ফাইল স্থানান্তরের প্রথম প্রোগ্রামটি তিনিই লিখেন। আর এর মাধ্যমেই সূচিত হয় ইমেইলের যাত্রা, যা বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।

কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন টমলিনসন। ২০১১ সালে এমআইটির শীর্ষ ১৫০ উদ্ভাবকের তালিকাতে তিনি ছিলেন চতুর্থ স্থানে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম