ইরাকে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ১১:৪৪আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১২:৫৮

ইরাকের একটি নিরাপত্তা চেকপোস্টে আইএসের আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। ওই  ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

রবিবার বাগদাদ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিল্লা শহরের কাছে ওই চেকপোস্টে জ্বালানিবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটনানো হয়। এতে প্রাথমিকভাবে ৪৭ জন নিহত হওয়ার কথা  বলা হয়েছিল।

এক বিবৃতিতে ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

ইরাকে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

স্থানীয় সময় রবিবার দুপুরে ট্যাঙ্কারটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় চেকপয়েন্টে বেশ কিছু গাড়ি দাঁড়ানো ছিল। 

গত মাসেও ইরাকে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সময়ে বিভিন্ন আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ২০১৪ সালের মার্চে হিল্লার এ চেকপোস্টটিতে এক আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম