যুক্তরাষ্ট্র ছাড়ছেন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া মিসরীয় শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৮:৫৮আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:৫৮
image

যুক্তরাষ্ট্রে মিশরীয় শিক্ষার্থী ইমাদেলদিন এলসায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া শিক্ষানবিশ বৈমানিক ইমাদেলদিন এলসায়েদ যুক্তরাষ্ট্র ছাড়ছেন। তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ না আনা হলেও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাকে মিশরে ফেরত পাঠাতে চাচ্ছে বলে তার আইনজীবী হানি বুশরা জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এলসায়েদ ফেসবুকে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, এই ধনকুবেরকে হত্যা করে আজীবন কারাদণ্ড ভোগ করতেও তিনি রাজি রয়েছেন। আর পুরো বিশ্ব এজন্য তাকে ধন্যবাদ জানাবে। এরপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তাকে জেরা করেন।
সোমবার বুশরা দাবি করেন, তার মক্কেলের আটকাদেশ অবৈধ। তিনি সংবাদমাধ্যম এপিকে বলেন, “আমি মনে করি, প্রধানত তিনি মুসলিম এবং মধ্যপ্রাচ্যের অধিবাসী বলেই তাকে আটকে রাখা হয়েছে। এই অল্পবয়স্ক ছেলেটিকে আমেরিকা বিদ্বেষের ‘পোস্টার বয়’ বানানো হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ইমাদেলদিনকে ৫ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করার পর বর্তমানে তাকে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দী রাখা হয়েছে।
এলসায়েদ এর আগে জানিয়েছিলেন, তিনি কখনও কাউকে আঘাত দিতে চাননি আর ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যে বিক্ষুব্ধ হয়েই তিনি ফেসবুকে ওই কথা লিখেছিলেন।

রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। নির্বাচনে জয়ী হলে তীব্র অভিবাসনবিরোধী নীতি গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। মেক্সিকো সীমান্তজুড়ে দেয়াল নির্মাণ করা এবং সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে মুসলিমদের আগমণ বন্ধ রাখার কথাও ট্রাম্প উল্লেখ করেছিলেন। সূত্র: বিবিসি।  

/এসএ/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম