তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৪:৫৭আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪:৫৭

ইউক্রেনের সঙ্গে তিনটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া। গত কয়েকদিন ধরে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা মোকাবিলায় শনিবার (১০ আগস্ট) এ সিদ্ধান্ত নেয় রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনা ও যোদ্ধারা। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর রুশ ভূখণ্ডে কিয়েভের সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।

রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ অবশ্য বলেছেন, ইউক্রেনীয় সেনার অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ইউক্রেনের বাহিনীকে সীমান্তে পিছনে ঠেলে দিতে ব্যর্থ হয়েছে তারা।

তবে কুরস্কে আরও আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রুশ সেনাবাহিনী। এরই মধ্যে সেখানে অতিরিক্ত ট্যাংক, সেনা, গোলাবারুদ ও রকেট সিস্টেম পাঠানো হয়েছে।

কুরস্কে হামলার বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনীয় সংবাদমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সীমান্ত শহর সুদজা’র একটি গ্যাস ক্ষেত্র দখল করেছে সেনারা।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা। ওই কেন্দ্রটি দক্ষিণ রাশিয়ার একটি বড় অংশে বিদ্যুৎ সরবরাহ করে। 

ব্যাপক সংঘর্ষের আশঙ্কায় এরই মধ্যে কুরস্ক থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইউক্রেনের স্বেচ্ছাসেবকরা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম