তেল আবিবে আত্মঘাতী হামলার দায় স্বীকার হামাস ও ইসলামিক জিহাদের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮:৩৬

ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা ইসরায়েলের তেল আবিবে একটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তেল আবিবের একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার দুই সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, যতদিন দখলদারদের গণহত্যা ও গুপ্তহত্যা নীতি চলবে, ততদিন তারাও ইসরায়েলে হামলা চালিয়ে যাবে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার প্রতি ইঙ্গিত করে তারা এই কথা বলেছে। অবশ্য হানিয়েহ হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বর্ণনায় জানা গেছে, এই হামলায় আত্মঘাতী বোমা হামলাকারী নিহত ও একজন পথচারী আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেট এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছানোর এক ঘণ্টা পরে এই হামলা হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় অন্তত ১ হাজার ২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে। হামলার জবাবে ওই দিন গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। যা দশ মাসের বেশি সময় ধরে চলমান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।     

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক