গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১০:১০আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:১৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতি ও বন্দীমুক্তি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন। বুধবার (২১ আগস্ট) এ বিষয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার জন্য আসন্ন কায়রো বৈঠকের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি ও বন্দীমুক্তি চুক্তি চূড়ান্ত করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। এছাড়া কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।’

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় রবিবার ইসরায়েল গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সফরে ইসরায়েল, কাতার ও মিসরে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। কিন্ত চুক্তির সম্ভাবনা অনিশ্চিত রেখেই মঙ্গলবার দেশে ফিরে যান। চুক্তির বিষয়ে কায়রোতে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান, হামাস, হিজবুল্লাহ ও হুথিসহ সবার হুমকি থেকে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বাইডেন।

তেহরানে ৩১ জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহত হওয়াকে কেন্দ্র করে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এ হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল অবশ্য কোনও মন্তব্য করেনি।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটের প্রার্থী কমলা হ্যারিস।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৭৪  জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৯২ হাজার ৫৩৭ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম