চীন সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৪

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আগামী সপ্তাহে চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করবেন। তিন সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার (২৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সফরের কথা প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে পারেন। সম্ভাব্য সেই আলোচনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সুলিভান ২৭-২৯ আগস্ট চীন সফর করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েরই চীনের বিরুদ্ধে, বিশেষত শুল্কের বিষয়ে কঠোর অবস্থান রয়েছে।

হোয়াইট হাউজ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম