গাজা যুদ্ধবিরতির বিষয়ে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৮:০০আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৯:৪২

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার ধারাবাহিকতায় কায়রো যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, শনিবার (২৪ আগস্ট) তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল হায়ার নেতৃত্বে এ সফর হতে চলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরের নিরপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গাজা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিরা বৃহস্পতিবার থেকে কায়রোতে বৈঠক করছেন ।

এদিকে, হামাস কর্মকর্তা মাহমুদ মারদাওয়ি কায়রো সফর সম্পর্কে বলেছেন, এটি আলোচনার পরবর্তী ধাপে তাদের অংশগ্রহণের কোনও নিশ্চয়তা প্রদান করে না।  

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি নিশ্চিতে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের একটি পরিকল্পনা পেশ করেছিলেন। হামাসের কর্মকর্তা ইজ্জত আল রিশক শনিবার বলেছেন, তারা এই প্রস্তাব বাস্তবায়নে সম্মত আছেন।

সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে, হামাস নেতা ইসমাইল হানিয়েহ ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড। ইসরায়েলকে দুটোর জন্যই দায়ী করা হয়। তবে তারা হানিয়েহ’র বিষয়ে কোনও মন্তব্য করেনি।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম