পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্য সফরে মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ২১:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২১:৫৮

পূর্ব ঘোষণা ছাড়াই উচ্চপদস্থ এক মার্কিন জেনারেল মধ্যপ্রাচ্য সফরে গেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যেন সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, তা নিশ্চিত করতে শনিবার (২৪ আগস্ট) এ সফর শুরু করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিমান বাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফ সি কিউ ব্রাউন তার এই সফরে প্রথম জর্ডান পৌঁছেছেন। সেখান থেকে তিনি মিসর ও ইসরায়েলে যাবেন। এসব দেশের সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

গাজা যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রশাসনের জোর প্রচেষ্টা চলাকালে তিনি এই সফর শুরু করলেন।

গাজায় যুদ্ধের অবসান হলে আঞ্চলিক উত্তেজনা কমে আসবে বলে মনে করেন ব্রাউন। নিজের সফর সম্পর্কে তিনি বলেন, ‘উত্তেজনা প্রশমনে ও বৃহৎ পরিসরে সংঘর্ষ রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করব।’

মার্কিন প্রশাসন গাজায় যুদ্ধের অবসানে চেষ্টা করে যাচ্ছে। এই যুদ্ধে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও হুথি জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি কেবল জটিল হচ্ছে।

এদিকে, সিরিয়া, ইরাক ও জর্ডানে মার্কিন সেনারা ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এই অঞ্চলে ইরান বা তার মিত্রদের আক্রমণ প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে তারা।

এ বিষয়ে ব্রাউন বলেছেন, ‘সংঘর্ষ বৃদ্ধি প্রতিহত করতে জোরালো বার্তা দিতে আমরা এখানে (মধ্যপ্রাচ্যে) সামরিক সক্ষমতা বাড়াচ্ছি। এছাড়া, এর মাধ্যমে আমাদের বাহিনীর সুরক্ষা নিশ্চিত হবে।’

এদিকে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরান। এতে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়ছে।

এ বিষয়ে ব্রাউন বলেছেন, ‘আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।’

শুক্রবার ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকির। এসময় ইসরায়েলের বিরুদ্ধে তাদের হুমকির বিষয়টি নিয়ে কথা হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আলাপকালে আরাকি ইরানের প্রতিশোধের অধিকার আছে বলে দাবি করেছেন।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী