অভিবাসন ও ইসরায়েল ইস্যুতে নিজের অবস্থান জানালেন হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১০:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৩৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কঠোর অভিবাসী নীতি প্রণয়নের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করার পদক্ষেপ নিতেও তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সঞ্চালক ডানা ব্যাশের সঙ্গে এই সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, দৃঢ়ভাবে অভিবাসন নিয়ন্ত্রণ করতে তিনি একটি নতুন পরিপূর্ণ সীমান্ত আইন প্রণয়নের পদক্ষেপ নিবেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারীদের সামলানোর জন্য আমাদের আইন আছে। এগুলোর অনুসরণ ও প্রয়োগ করতে হবে।’

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেন নিজের প্রার্থীতা প্রত্যাহারের পর ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনীত হন হ্যারিস। এরপর হতে এটিই কোনও গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যমে তার দেওয়া প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার।

প্রার্থীতা পাওয়ার পর থেকেই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া প্রচারণার জন্য কোটি কোটি ডলার অনুদান পাচ্ছেন। জনসমাগমে বক্তৃতা করলেও সাক্ষাৎকার না দেওয়ায় সমালোচকদের মন্তব্য ছিল, তিনি তাৎক্ষণিক প্রশ্নোত্তরে তেমন দক্ষ নন। তবে গতকাল  তাকে কোনও ভুল করতে দেখা যায় নি।

সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন হ্যারিস। এছাড়া ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে অনেকের আপত্তি নাকচ করে দিয়ে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার্থে শক্তিবৃদ্ধির প্রতি তার সমর্থন রয়েছে। তবে তিনি গাজা যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তির প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘চুক্তি অবশ্যই চূড়ান্ত করতে হবে।’

সাক্ষাৎকারে হ্যারিসের সঙ্গে উপস্থিত ছিলেন তার রানিং মেট মিনেসোটা গভর্নর টিম ওয়াল্টজ। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তার সম্ভাব্য ক্যাবিনেটে রিপাবলিকাদের যুক্ত হতে বাঁধা নেই। এ সম্পর্কে হ্যারিস বলেছেন, মতামতের বৈচিত্রকে তিনি সম্মান করেন।  

 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক