পশ্চিমা সংবাদমাধ্যমে আপাতত সাক্ষাৎকার দিতে আগ্রহী নন পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৫

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গেরশকোভিচকে সাক্ষাৎকার দিতে আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া তিনি অন্য কোনও পশ্চিমা সংবাদমাধ্যমের সঙ্গেও আপাতত আলাপচারিতায় বসবেন না। সোমবার (৯ সেপ্টেম্বর) ক্রেমলিন থেকে এসব কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়াতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গেরশকোভিচকে গ্রেফতার করা হয়। এই অভিযোগ তিনি নিজে, তার প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। ১ আগস্ট পূর্ব-পশ্চিম বন্দি বিনিময়ের সময় তিনি মুক্তি পান। সেই সময় পুতিনের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেন গেরশকোভিচ।

সাক্ষাৎকারের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, 'এখন পর্যন্ত আমরা এমন কিছুতে আগ্রহী নই। বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মতো কোনও উপলক্ষ আপাতত নেই।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কো সর্বাত্মক অভিযান শুরু করার পর অধিকাংশ পশ্চিমা সাংবাদিক রাশিয়া ছেড়ে গেছেন।

২০২৩ সালের মার্চে রাশিয়ার উরালস শহরে প্রতিবেদন তৈরির কাজে ভ্রমণকালে গ্রেফতার হয়েছিলেন গেরশকোভিচ। স্নায়ুযুদ্ধের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে আটককৃত প্রথম মার্কিন সাংবাদিক তিনি।

ইউক্রেনে প্রেরণকারী ট্যাংক প্রস্তুতকারী একটি রুশ কারখানার ওপর তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই কাজে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) তাকে নির্দেশ দিয়েছিল। শুনানি শেষে গেরশকোভিচকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছিল রুশ আদালত।   

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম