ব্রাজিলে যেভাবে অহিংস প্রতিবাদ জারি রেখেছেন শিল্পীরা

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ১৮:৩১আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:৩৬
image

ব্রাজিলের চলমান রাজনৈতিক সংকটের বিরুদ্ধে এবার অহিংস প্রতিবাদে নামলেন দেশটির শিল্পীগোষ্ঠী। রিওডি জেনিরোর বিভিন্ন রাস্তায় স্থাপিত ১শটি ভাস্কর্যের চোখে লাল পট্টি বেঁধে দিয়েছেন তারা। তবে তাদের এ প্রতিবাদ রবিবার দিলমা রৌসেফের বিরুদ্ধে সরকারবিরোধীদের ডাকা আন্দোলনের অংশ নয় বলে ঘোষণা দেন শিল্পীরা। উল্লেখ্য, বাজেট আর অর্থনীতি সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের পদত্যাগ চেয়ে রবিবার বিক্ষোভের ডাক দেন ব্রাজিলের সরকারবিরোধীরা।

আলবার্তো সান্তোস ডুমন্ডের ভাস্কর্য

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, চোখ ঢেকে দেওয়া ভাস্কর্যগুলোর মধ্যে একটি হলো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গেতুলিও ভারগাসের প্রতিকৃতি। ভারগাস ছিলেন দেশটির প্রথম স্বৈরশাসক যিনি জার্মানির কৃষিভিত্তিক অর্থনীতিকে শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৩০-১৯৪৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

ভাস্কর্যের চোখ ঢেকে দেওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে নাম প্রকাশ না করে এক শিল্পী জানান, তিনি চান ব্রাজিলের ইতিহাসে অবদান রাখা ব্যক্তিত্বরা যেন রাষ্ট্রের এখনকার লজ্জাকর অবস্থা দেখতে না পান।

প্রিন্সেস ইসাবেলার ভাস্কর্য

‘প্রজেক্ট ওরাকুলো’ নামক আর্ট স্কিমের আওতায় কাজ করা এক শিল্পী বলেন, ভাস্কর্যের চোখ বেঁধে দেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চান যে প্রতিবাদ মানেই রাস্তায় সহিংস বিক্ষোভ নয়। তিনি আরও বলেন, ‘ভাস্কর্যগুলোর চোখ ঢেকে দেওয়ার মানে হলো যারা এখন আর দেশের জন্য কিছু করতে পারছেন না তাদের যেন অসহায়ের মতো দেশের রাজনীতি ও অর্থনীতি চলমান করুণ দশা প্রত্যক্ষ না করতে হয়।’

মহাত্মা গান্ধীর ভাস্কর্য

উল্লেখ্য, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মন্দার কবলে রয়েছে ব্রাজিল। এমন অবস্থায় দিলমার পদত্যাগ চেয়ে রবিবার বিক্ষোভের ডাক দেন বিরোধীরা। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম