যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তমূলক পদক্ষেপ যুদ্ধের অবসান ঘটাতে পারে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩

যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দ্রুত পরিসমাপ্তি নিশ্চিত করতে পারে। সোমবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন,তার দেশ যুদ্ধের শেষপ্রান্তে পৌঁছে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্ট করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘চলতি বছর শেষ নাগাদ আমাদের কাছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংহতি বৃদ্ধির সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়েই ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ত্বরান্বিত হবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে আছেন জেলেনস্কি। এই সফরে তার হোয়াইট হাউজে যাওয়ার কথাও রয়েছে। সেখানে তিনি ইউক্রেনের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরবেন বলে জানা গেছে।

এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওয়াশিংটন ও অন্যান্য মিত্রদের কাছে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এখন পর্যন্ত কিয়েভকে কয়েক হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমারা। এছাড়া মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুদ্ধ সমাপ্তির দিকে আরও একধাপ এগিয়ে গেছেন দাবি করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার সন্নিকটে আছি।’  

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম