ইরানকে উসকানি দিচ্ছে ইসরায়েল, ফলাফল ‘অপূরণীয়’: পেজেশকিয়ান 

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯

তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় বছরখানেক ধরে চলা সংঘর্ষে ইরানকে জড়াতে চাচ্ছে ইসরায়েল। তারা এভাবে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বাধিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (সেপ্টেম্বর) এক বক্তব্যে এই দাবি করার পর ইসরায়েলকে ‘অপূরণীয়’ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন পেজেশকিয়ান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কোনও কারণ হয়ে উঠতে আগ্রহী নই। কেননা এর পরিণতি হবে অপূরণীয়।’

আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তার এ আহ্বানের আগে লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

তিনি আরও বলেছেন, ‘আমরা যুদ্ধ নয় শান্তি চাই। সর্বাত্মক যুদ্ধ বাধাতে বদ্ধপরিকর দেশ হচ্ছে ইসরায়েল।’

বাস্তববাদী পররাষ্ট্রনীতির আশ্বাস দেওয়া পেজেশকিয়ান জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি তুলনামূলক মধ্যমপন্থী ও সংস্কারবাদী হিসেবে বিবেচিত। গাজায় ‘ইসরায়েলি গণহত্যা’ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেছেন তিনি।

ইসরায়েল ও হিজবুল্লাহর কোন্দলে ইরান নিজেকে জড়াবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘নিজেদের অধিকার রক্ষায় সংগ্রামরত যেকোনও গোষ্ঠীর পাশেই আমরা আছি।’

নিউইয়র্কে বর্তমানে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘প্রায় সর্বাত্মক যুদ্ধের’ পূর্বাবস্থা বলে অভিহিত করেছেন। যেকোনও মূল্যে সংকট নিরসনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘এখন সবাই নিউইয়র্কে আছেন। এটাই সিদ্ধান্ত নেওয়ার প্রকৃত সময়।’

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম